১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭
সিলেটে লিডিং ইউনিভার্সিটির এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার (৩১জানুয়ারী) রাতে সিলেট কোতোয়ালী মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে। অভিযুক্ত রুমেল এমএস রহমান পীর (৩৯) সিলেটস্থ লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও সিলেট এয়ারপোর্ট থানার আতাউর রহমান পীরের পুত্র। অভিযোগকারী বিশ্বজ্যোতি সাহা অনিক সিলেট নগরীর মেন্দিবাগস্থ মনির উদ্দিন ভবনের অমৃত সাহার পুত্র।
অভিযোগে প্রকাশ, লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রুমেল এমএস রহমান পীরের সাথে বিশ্বজ্যোতি সাহা অনিক-এর ব্যবসায়িক লেন-দেন নিয়ে মনোবিবাদ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭টায় রুমেল এমএস রহমান প্রতিপক্ষ অনিককে ডেকে নগরীর শাহী ঈদগাহস্থ একটি কফি হাউসের সামনে নিয়ে যান। সেখানে যাওয়ার পরই রুমেল অনিককে হকিস্টিক দিয়ে বেদম পেঠান এবং রুমেলের সহযোগীরাও তাকে মারধর করে। এসময় রুমেল এমএস রহমান পীর প্রতিপক্ষ অনিকের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পাশাপাশি তাকে হত্যা-গুম ও সংখ্যালঘু হিসেবে দেশত্যাগী করার হুমকি দেন। স্থানীয় লোকজন অনিককে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত বিশ্বজ্যোতি সাহা অনিক ওই রাতেই তার ঘনিষ্টজন দিয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ প্রেরন করেন।
সিলেট কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ জানান, ছুটি থেকে তিনি বুধবার সকালে সিলেটে এসে পৌছেছেন। ঘটনার ব্যপারে তিনি এখনো অবগত নন। তবে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই খোকন দাস অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D