২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭
দীর্ঘ চারমাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন থেকে আজ বুধবার (১ ফেব্রুয়ারী) নিজপুরী সিলেটে ফিরেছেন মিডিয়া জগতের বহুল আলোচিত খাদিজা।
বিজি-৬০৩ ফ্লাইটটি দুপুর ২টা ১৭ মিনিটে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করে। এসময় বাবা মাসুক মিয়া ও ভাই শারনান হক শাহিন খাদিজার সঙ্গে ছিলেন।
তার সিলেট পৌছানোর বিষয়ে অতি গোপনীয়তা রক্ষা করা হয়। আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা এ ব্যাপারে কোন কিছু জানাতে না পারলেও খাদিজার পারিবারিক সূত্র তার সিলেট ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে খাদিজার বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে। লাগানো হয়েছে ফ্যাস্টুন।
বিমানবন্দরে খাদিজার ভাই শাহিন সাংবাদিকদের বলেন, খাদিজার মানসিক অবস্থার উন্নতির জন্য এক সপ্তাহের জন্য তাকে সিলেটে আনা হয়েছে। এই সময়কালে চিকিৎসকদের পরামর্শে তিনি পরিবারের সঙ্গে কাটাবেন। এক সপ্তাহ পর ফের ঢাকায় নিয়ে যাওয়া হবে খাদিজাকে।
গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ মাঠে শাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বদরুল আলমের পৈশাচিক হামলার শিকার হন সিলেট সরকারী মহিলা কলেজের বিএ (পাস) শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। প্রেমিক বদরুল তাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। চরম সংকটাপন অবস্থায় তাকে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ৫৫দিন চিকিৎসা দেয়া হয় এবং পরে তাকে সাভারে একটি থেরাপী সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে খাদিজা আজ বুধবার সিলেট ফিরেন। এ ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়। দেশ-বিদেশ সহ সোস্যাল মিডিয়া ও গনমাধ্যমে বহুল আলোচিত হয়ে ওঠেন খাদিজা। সরকারী খরচে তার দীর্ঘ মেয়াদী এ চিকিৎসা দেয়া হয়েছে বলে সূত্রে প্রকাশ। ঢাকায় পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন আছেন খাদিজা বেগম।
এই ঘটনায় দায়েকৃত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৬ ফেব্রুয়ারি। এদিকে খাদিজাকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেনসিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো।
তবে খাদিজার আদালতে হাজির হওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ভাই শাহিন বলেন, ঢাকায় ফিরে চিকিৎসকদের সাথে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বদরুলকে একমাত্র আসামি করে এই মামলাটি দায়ের করেন তার চাচা আবদুল কুদ্দুস। ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
এদিকে, গতবছরের ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ৫ ডিসেম্বর, ১১ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর আদালতে সাক্ষ্য দেন ৩৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D