২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪
সিলেটে সিএনজি অটোরিকশা দিয়ে ভয়ঙ্কর ফাঁদ পাতে ছিনতাইকারী চক্র। যাত্রীবেশে তারা অটোরিকশায় আগে থেকেই ওৎ পেতে বসে থাকে। সাধারণ যাত্রী তার গন্তব্যে যাওয়ার জন্য অটোরিকশায় উঠলেই সুবিধামতো জায়গায় নিয়ে ওই যাত্রীর সর্বস্ব কেড়ে নেয় ছিনতাইকারীরা।
ভয়ঙ্কর এ চক্র কতিপয় অটোরিকশা চালকের সঙ্গে আঁতাত করে এমন অপকর্ম ঘটাচ্ছে নগরী ও শহরতলিতে।
সর্বশেষ গত রোববার (২১ জানুয়ারি) সিএনজি অটোরিকশা থেকে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক রেস্টুরেন্টের ম্যানেজার।
এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভোগি।
ভোক্তভোগী মো. আলবাব উদ্দিন (৪১) জেলার জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ গ্রামের মো. আব্দুন নূরের ছেলে। বর্তমানে তিনি নগরীর মেন্দিবাগ এলাকার প্রেসিডেন্ট রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলবাব উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য রোববার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগদ আশি হাজার টাকা নিয়ে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের সামনে থেকে বন্দরবাজারের উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা দেন। এসময় গাড়িতে ড্রাইভারসহ আরও দুজন ছিলো। পরে সিএনজি চালক নাইওরপুল পয়েন্টে গিয়ে আম্বরখানা যাবে বলে আলবাবকে নামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে আলবাব চুরির শিকার হয়েছেন বলে বুঝতে পারেন।
এ ব্যাপারে রেস্টুরেন্টের ম্যানেজার মো. আলবাব উদ্দিন বলেন, অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার হয়েছি। ছিনতাইকারীদের পাঁতা এ ফাঁদ আমি বুঝতে পারিনি। এ ঘটনায় আমার প্রতিষ্ঠানের পরামর্শে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে , অভিযোগের সূত্র ধরে পুলিশ কাজ করছে।
এদিকে গুরুত্বসহকারে এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D