২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪
সুনামগঞ্জের দিরাই উপজেলার পিয়াইন নদীর তীর থেকে কাদামাখা অবস্থায় এক নবজাতক উদ্ধার করেছেন এলাকাবাসী।
সোমবার (২২ জানুয়ারী) রাত ৯টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশের পিয়াইন নদীর তীর থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
কে বা কারা নবজাতককে পুরনো গামছা দিয়ে মুড়িয়ে কাদা পানিতে ফেলে যায়। পরে নদীর তীরের সড়কে পথচারীরা হেঁটে যাওয়ার সময় শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে।
বর্তমানে শিশুটিকে সুলেমানপুর গ্রামের আফজাল মিয়ার বাড়িতে রাখা হয়েছে।
রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন তালুকদার জানান, সুলেমানপুর গ্রামের পাশে পিয়াইন নদীর তীর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে গ্রামবাসী। ঘটনাটি শুনেছি। নবজাতককে আপাতত একটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D