২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীতে এক সৌখিন মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজির ওজনের একটি বড় বোয়াল মাছ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে জগন্নাথপুরের রানীগঞ্জ ফেরিঘাটে কুশিয়ারা নদীতে দিনমজুর বাচ্ছু মিয়ার বড়শিতে মাঠটি ধরা পড়ে।বিশাল আকারের মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান নদীরপারে। পরে তিনি মাছটি বিক্রির জন্য জগন্নাথপুর মৎস্য আড়তে নিয়ে আসলে এখানেও মাছটি এক নজর দেখতে অনেকে জড়ো হন।
বাচ্ছু মিয়া রানীগঞ্জের এক বাসিন্দার বড়শিতে মাছটি ধরা পড়ে । সৌখিন ওই মৎস্য শিকারি বলেন, আমি একজন দিনমজুর। যেদিন কাজ মিলে না সেদিন বড়শি নিয়ে মাছ শিকারে যাই। গত ৬ মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি বেয়ে আসছি। কিন্তুু একটি মাছও বড়শিতে লাগেনি। তবুও ধর্য্য নিয়ে বড়শি বেয়ে আসছি।
কনকনে শীত উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে বড়শি নিয়ে নদীতে আসছি। হঠাৎ ১১টার দিকে বড়শিতে প্রচণ্ড টান অনুভব হলে ধীরে ধীরে বড়শি তুলে দেখতে পাই বিশাল আকারের একটি বোয়াল। এতে আমি খুবই খুশি। বাজারে মাছটি সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করেছেন বলে তিনি জানিয়েছেন।
মাছটি কেন বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, আমি সৌখিন শিকারি। এতো বড় মাছ খাওয়ারও তেমন কেউ নেই আমার। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি তাতে সংসারের অনেক দিনের খরচ যোগাতে পারবো।
জগন্নাথপুর শাপলা মৎস্য আড়তের মালিক মোহিতার আলী বলেন, সাড়ে ১৮ কেজির ওই বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D