শাল্লায় চোরাই পথে আসা ১০০ বস্তা চিনি জব্দ, আটক ২

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

শাল্লায় চোরাই পথে আসা ১০০ বস্তা চিনি জব্দ, আটক ২

সুনামগঞ্জের শাল্লায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর বাজারের কাছে কুশিয়ারা নদীতে শাল্লা থানা পুলিশ ধাওয়া দিলে চিনি বোঝাইকৃত নৌকাটি দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। পরে শাল্লা নামক স্থানে স্থানীয়দের সহযোগিতায় নদীতে থাকা নৌকা থেকে ১শ’ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এ ঘটনায় নৌকার দুই চালক আজহারুল ইসলাম (আজহার) (৪৫) ও জিসান আহমেদ (১৮) কে আটক করে পুলিশ।

এ বিষয়ে শাল্লা থানার  অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পর আটক চিনির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট