২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদুরী বাকতি সুনিতা (৪৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষীপ্রসাদ বাকতির স্ত্রী।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রামের পুকুরে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে গ্রামের লোকজন মাধবপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসলে পরিবারের সদস্যরা পরিচয় সনাক্ত করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D