২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সাংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ জানুয়ারী) বিকেলে বিক্ষোভ মিছিলটি রেল গেইট থেকে শুরু করে বাবনা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, গনবিরোধী সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনের উৎসবে মেতে উঠেছে। দেশবাসী বিএনপির নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে চুড়ান্ত আন্দোলন করছে। এসব মামলা, হামলা ও গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে দায়েরকৃত সকল গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় মজলুম জনতা স্বৈরাচার সরকারকে এর দাঁত ভাঙা জবাব দিবে।
বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল জলিল, আশিকুর রহমান রানা সদস্য সচিব বিশ্বনাথ উপজেলা। নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, সিনিয়র সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ, হারুন মিয়া, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, এনামুল হক, এলাইছ মিয়া, জাহাঙ্গীর আলম তালুকদার, জয়নাল আহমদ, হিরন মিয়া, নাসির আহৃমদ বাদশা, রেজাউল আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D