২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সম্প্রতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের বিল দ্রুত পাইয়ে দেয়া সহ নানা প্রতারণা ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিনিয়র নার্স স্টাফ আমিনুল ইসলাম, সুমন চন্দ্র দেব ও উক্ত হাসপাতালের নার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এর দুর্নীতি ও প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ-উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
তারা বলেন, ’৭১ এর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, বৃহত্তর সিলেটের গৌরবময় সন্তান বঙ্গবীর এম এ জি ওসমানীর নামে এই ঐতিহ্যবাহী হাসপাতালের সুনাম দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের কারণে ক্ষুন্ন হচ্ছে। হাসপাতালের সিট বাণিজ্য, ঔষধ সংকট ও সুচিকিৎসা থেকে রোগীরা মারাত্মক ভাবে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে ইদানিং সিলেটের স্থানীয়, জাতীয় পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের খবর প্রকাশ পেয়েছে। পরিচালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ন্যাক্কারজনক ঘটনার দায়ভার কোন ভাবেই এড়াতে পারেন না।
নেতৃবৃন্দ দুর্নীতি ও প্রতারণার দায়ে মূল অভিযুক্ত পলাতক ইসরাইল আলী সাদেক-কে দ্রুত গ্রেফতার দেখাতে চায় সিলেটবাসী এবং মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি বন্ধ ও সুচিকিৎসা সেবা নিশ্চিত করতে সাদেক সহ উক্ত হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল করার উদ্যোগ দ্রুত গ্রহণ করার জন্য জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D