২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪
সিলেট থেকে অ্যাম্বুলেন্সে করে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জকিগঞ্জ যাচ্ছিলেন তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ এ তিনজনকে আটক করেছে। পাশাপাশি জব্দ করেছে ইয়াবার এই বড় চালান।
বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ থানাধীন চৌঘরি বাজার এলাকা থেকে মাদক কারবারি তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), পূর্ব লোহার মহল গ্রামের মৃত তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩) ও পলাশপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)।
সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশির পর এ তিনজনের কাছ থেকে ইয়াবার চালান জব্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করা হবে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি বাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো- চ- ৭৪-০১২৩) থামিয়ে এর মধ্যে থাকা আতা, বেল্লাল ও মাসুদের দেহ তল্লাশি করে ১৮শ পিস ইয়াবা জব্দ করে থানাপুলিশ। পরে তাদের আটক করা হয়।
অভিযানে অংশ নেন- গোলাপগঞ্জ থানার এসআই ফায়াজ উদ্দিন, এসআই রাজীব রায়, এসআই হাফিজুর রহমান ও এএসআই সমীরন চন্দ্র দেব প্রমুখ।
ওসি মাছুদুল আমিন বলেন- আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদককারবারিসহ সকল অপরাধীকে ধরতে গোলাপগঞ্জ থানাপুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D