২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল ) আসনে ৪৫ হাজার ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে হারিয়ে চমক দেখিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এ আসনের ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী কেয়া চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৬৮৭ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী জোটের সমর্থিত সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৩০ ভোট। ৪৫ হাজার ২৫৭ ভোটের ব্যবধানে জয়ী হন কেয়া।
তবে আসনে ভোটের আগে থেকেই নানা নাটকীয়তা চলছিলো। নির্বাচনী তফসিল ঘোষণার পর এই আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতা করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬ জন। তবে সেসময় সবাইকে চমকে দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. মুশফিক হুসেন চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়।
এরপর জাতীয় পার্টির সাথে আসন সমঝোতায় প্রার্থিতা প্রত্যাহার করেন ডা. মুশফিক। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েও পরে সরে দাঁড়ান গাজী মোহাম্মদ শাহেদ। এতে মূল প্রতিদ্বন্দিতা দাঁড়ায় স্বতন্ত্র কেয়া চৌধুরী আর এমএ মুনিম চৌধুরীর মধ্যে। তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলেন কেয়া চৌধুরীই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D