২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
সিলেটের বিশ্বনাথে নাম্বার বিহীন ট্রাক ও চালকসহ ৭০ বস্তা ভারতীয় চিনি আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে পৌরসভার জানাইয়া রাস্তার গেটের সামনে থেকে এই ট্রাক ও চালকসহ চিনি আটক করা হয়।
আটককৃত চালক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মুছলেহ উদ্দিন (২৬)।
এ ঘটনায় থানার এএসআই আবু ছালেহ মূছা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-(১)। আর এই মামলায় আসামি করে ট্রাক চালককে আাদালতে প্রেরন করা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) আব্দুল হক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D