২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
নির্বাচনে মিনার প্রতীকের প্রচার-প্রচারণায় নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেয়া, হয়রানি ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে সিলেট বিভাগের ৯টি আসনে নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।
এক বিবৃতিতে মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেন, আমরা যখন মিনার প্রতীকের মিছিল বের করি, তখন বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা মিছিলের মধ্যে প্রবেশ করে নৌকা-নৌকা বলে শ্লোগান দেয়। আমাদের উঠান বৈঠক বা পথসভা চলাকালেও নৌকার প্রচারের গাড়ি আমাদের সভার সমানে দাঁড়িয়ে তাদের প্রচারণা চালায়। আমরা বাধা দিলেও তারা শোনে না।
তিনি বলেন, আমরা শঙ্কিত ও হতাশাগ্রস্ত। যেভাবে আমাদের নির্বাচনী প্রচারকাজে বাধা দেয়া হচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি নির্বাচনের দিন আমাদের কর্মী-সমর্থক, ভক্ত ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন, আমাদেরকে নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেয়া না হলে আমি আনুষ্ঠানিকভাবে যে কোন মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেবো। পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আনুষ্ঠানিকভাবে পুরো বিভাগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D