জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তোফায়েল চৌধুরী বহিষ্কার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তোফায়েল চৌধুরী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তোফায়েল চৌধুরী-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।