২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে পূর্ববিরোধের জের ধরে এক তরুণের কিডনি ক্ষতবিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যারাতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম নাজমুল হাসান রাসেল (১৮)। সে ওসমানীনগর উপজেলার পারকুল গ্রামের শামিম আহমদের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণ সুরমার পিরোজপুরস্থ মখন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, দক্ষিণ সুরমার পিরোজপুরের হামলাকারী সোহেল আহমদের চাচার বাসা ভাড়া নিয়ে নাজমুল হাসান রাসেলের পরিবার বাস করে আসছেন। কয়েকদিন আগে রাসেলের মায়ের সঙ্গে হামলাকারী সোহেলের মায়ের ঝগড়া হয়। এ বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যা রাতে রাসেল ওষুধ কিনতে বের হলে চন্ডিপুলে যাওয়া মাত্র সোহেলসহ ৪জন তার ওপর হামলা চালায়। এসময় রাসেলের পিঠের বাম দিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতদালের ৪র্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন রাসেলের বাম কিডনি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাই তার প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহতের ভাই রনি বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনরাস্থল পরিদর্শন করেছে।
দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে ভিকটিমকে দেখে এসেছে। সাক্ষী গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D