২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সামাজিক বন্ধনকে আকড়ে ধরে পায়রা সমাজকল্যাণ সংঘ এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, শিক্ষা সহ সর্বক্ষেত্রে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও অপরাধ মুক্ত এলাকা গড়তে পায়রার নেতৃবৃন্দের ভূমিক প্রশংসনীয়। তিনি বলেন, সমাজ কল্যাণ সংঘের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন তরান্বিত করা সম্ভব। তিনি সুন্দর সমাজ বিনির্মাণে সরকারের পাশাপাশি পায়রা সমাজকল্যাণ সংঘের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে কাজ করার আহবান জানান।
তিনি গত ২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ মহল্লায় মুহিবুর রহমান একাডেমী মাঠে পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন আহমদ ও আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১ আসনের মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম।
সংঘের ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান শাবলু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা সাদিক মিয়া, রাজার গলি সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি কবির চৌধুরী, সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসাইন, সহ সভাপতি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, মুফতি আব্দুল খাবির, যুগ্ম সম্পাদক মুছাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ.এস জায়গীরদার বাবলা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সদস্য শাহীন আহমদ, মাহফুজুল আলম শাকিল, বাহার উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিস্তাসুল মুস্তাকিম।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কেটে পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D