হযরত শাহ্ বায়েজিদ (রঃ) এর বার্ষিক ওরস রোববার

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

হযরত শাহ্ বায়েজিদ (রঃ) এর বার্ষিক ওরস রোববার

হযরত শাহ জালাল (রঃ) এর অন্যতম সঙ্গী শাহ বায়েজিদ (রঃ) এর বার্ষিক ওরস মোবারক রবিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ্ বায়েজিদ (রঃ) এর মাজারে ওরস উপলক্ষে হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) মাজার পরিচালনা কমিটি নানা কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রাতব্যাপী জিকির-আসকার, মিলাদ মাহফিল ও মুর্শিদী গানের আসর বসবে।

ওরসে প্রতিবছরের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশেকান এর সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।

এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে বসছে মেলা। দিনব্যাপী এ মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর পসরা নিয়ে বসে গেছে দোকানীরা।

মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ঘোড়াসহ বিভিন্ন চিত্তাকর্ষক রাইড।

এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মীর আজমল হোসাইন জানান, ওরস উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার সারা রাত্রিব্যাপী মিলাদ মাহফিল, জিকির-আসকার ও মুর্শিদী গানের আসর বসছে। সোমবার ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট