২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১২০ বোতল ভারতীয় মদসহ সুন্দর আলী (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে মাদক কারবারি সুন্দর আলীর শয়নকক্ষে অভিযান চালিয়ে খাটের নিচে রক্ষিত ৯৬ বোতল অফিসার চয়েস ও ২৪ বোতল এসি ব্ল্যাক মদসহ তাকে আটক করা হয়। সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই আসলাম।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D