২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর রডের আঘাতে নাজিরা আক্তার (২৭) নামের স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের বাঘমারা গ্রামের মুজিব পল্লীতে এ ঘটনা ঘটে৷
পুলিশ জানায়, দেলোয়ার হোসেন তার স্ত্রী নাজিরা আক্তারের সাথে পারিবারিক একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ঘাতক স্বামী তার হাতে থাকা একটি লোহার রড দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান পরিচালনা করে আসামী দেলোয়ার হোসেনকে আটক করে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D