নৌকা প্রতীক পাওয়ায় হাবিবকে অভিনন্দন জানালো দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাব

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

নৌকা প্রতীক পাওয়ায় হাবিবকে অভিনন্দন জানালো দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাব

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার শেখ রাসেল হাসান প্রতীক বরাদ্দ দেন। এমপি হাবিব নৌকা প্রতীক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাবের নেতৃবৃন্দ। ক্লাবের প্রতিষ্ঠাতা সিলেটের সিনিয়র সাংবাদিক বাবর হোসেন, ক্লাবের বর্তমান সভাপতি রাশেদুল হোসেন সোয়েব এক অভিনন্দন বার্তায় বলেন, হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছেন। এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হাবিবুর রহমান হাবিবকে পূনরায় এমপি হিসেবে নির্বাচিত করার জন্য সিলেট ৩ আসনের সকল নাগরিকদের প্রতি আহবান জানান ক্লাবের নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট