২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
‘‘১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ নিরপরাধ মানুষ শহীদ হন, দীর্ঘ ৯ মাস মরণপন যুদ্ধ শেষে বাংলার আকাশে উড়ে লাল সবুজের পতাকা, স্বাধীনতার ৫৩ বছরে এসে সেই ১৯৭১ সালের রাজাকার, আলবদরদের উত্তরসূরীরা এখনো চালাচ্ছে অগ্নি সন্ত্রাস, এদের প্রতিহত করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশ প্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ, বর্তমান তরুন প্রজন্মের কাছে ১৯৭১ সালের বীরত্বগাথা ইতিহাস তুলে ধরতে হবে’’ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম শাহেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর তৌফিক বকস্ লিপন । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন, দূলাল আহমদ, আজিজুর রহমান, আখতারুজ্জামান, মুহিবুর রহমান, শাহিন আহমদ, আব্দুল খালিক তেরু মিয়া,শহিদুল হক, হাজী জাহাঙ্গীর হোসেন, বাবলা আহমদ, আয়শা আক্তার রিনা, নুরুজ্জামান, পারভেজ আহমদ, রাকিব রানা, জে কে হাবিব, সাদ্দাম হোসেন, আতিকুর রহমান মাহিন, রায়হান আহমদ, আলী হোসেন, রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইলিয়াস হোসেন। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D