২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বেলা ২ঘটিকা পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
ইসলামিক মিশন শমশেরনগরের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেবুবুল হক এর সভাপতিত্বে ও মক্তব শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাও: কামাল উদ্দিন আল হাবিবের পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন শমশেরনগর এর প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন, ইসলামিক মিশন ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মতিউর রহমান মিনহাজ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইসলামিক মিশন পরিচালিত বিভিন্ন মক্তব শিক্ষার্থী, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী এবং মিশন এলাকা শিশুদের নিয়ে খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দিনটিতে কোন ধরণের টিকেট ফি ছাড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D