২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের নেতৃত্বে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট শহিদ ডাঃ শামসউদ্দিন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদেন করে বলেন, শাহজালাল, শাহপরাণ, শাহ মকদুম, তিতুমীর (র.) সর্বপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাখ শহীদের গড়ে ওঠা এই বাংলাদেশকে নিঃশেষ করে দেয়ার জন্য অক্টোপাসের মত দুর্নীতিবাজরা ঘিরে ফেলেছে। দুর্নীতির উৎসস্থল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব দাখিলের বিধান ছাড় দেয়ার মাধ্যমে সরকার আমলাদের কাছে সারেন্ডার করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে এখনো ন্যায়পাল কার্যক্রম চালু হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারি দলের শীর্ষ নেতা ও প্রার্থীদের হলফনামায় আসা বিষয় সম্পত্তির হিসাব দেখে দেশপ্রেমিক জনগণ হতবাক। তিনি প্রার্থী ৫-২৫ গুণ সম্পত্তি বৃদ্বির উৎস সম্পর্কে দুদকের ভূমিকা দেশবাসী দেখতে চায় উল্লেখ করে বলেন, ঋণখেলাপীর অনেকেই এমপি প্রার্থী হয়েছেন। তাদের মনোনয়ন বাতিল হয়নি। জনদাবীকে উপেক্ষা করা হয়েছে।
তিনি একাত্তরের ন্যায় শহীদ বুদ্ধিজীবীদেরকে অনুসরণ করে শীর্ষ দূর্নীতিবাজদের শায়েস্তা করার লক্ষে দেশের বর্তমান বুদ্ধিজীবীদেরকে ঐক্যবদ্ধ ভাবে আরো একটি মু্িক্তযুদ্ধ গড়ে তোলার আকুল আহবান জানান।
দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ফোরামের কেন্দ্রীয় সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামে উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মামুন রশীদ, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মোতাওয়ালী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সাংবাদিক শহিদ আহমদ খান, সন্তোষ দেব। উপস্থিত ছিলেন কিশোরী মারজানা হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D