২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D