২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন, সত্যিকারের দানশীল, শিক্ষানুরাগী ব্যক্তিদের এই সমাজে মূল্যায়ন কম। বর্তমানে অবৈধ অর্থ ও লুটপাট সমিতি বাংলাদেশ সদস্যদের দাপটে সৎ ও ত্যাগী, দেশপ্রেমিক ব্যক্তিগণদের রাষ্ট্র ও সমাজে কদর শূন্যের কোঠায়। মোটকথা এখনকার সমাজে সৎ মানুষের মূল্যায়নের বড়ই অভাব।
সোমবার (১১ ডিসেম্বর) সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ডের কাজল শাহ রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও স্কুলের ভূমিদাতা দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্যরে মাসি দেবীকা চক্রবর্ত্তীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় অন্যান্য বক্তারা সাবেক প্রধান শিক্ষিকা, সমাজসেবী ও দানশীল দেবীকা চক্রবর্ত্তীর বুনিয়াদী শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখেগেছেন সিলেট নগরীর ৩নং ওয়ার্ডবাসী সহ সিলেটবাসী শ্রদ্ধার সাথে তা স্মরণ করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহিদ আহমদ খান শিব্বির, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান সভাপতি ইমাম হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও প্রয়াত দেবীকা চক্রবর্ত্তীর বোনপুত সরোজ ভট্টাচার্য্য।
সভায় প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং অতিথিবৃন্দকে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D