২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
হবিগঞ্জের নবীগঞ্জে রাজনৈতিক নাশকতার মামলায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সদরঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুন নূরের ছেলে আব্দুর রকিব (৪২), বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২) ও মৃত নূর ইসলামের ছেলে তাহির মিয়া (২৫)।
তিন আসামির মধ্যে আব্দুর রকিব উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং জুনেদ মিয়া ও তাহির মিয়া বাউসা ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গত ৮ নভেম্বর রাত ১০টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
পুলিশ সেখান থেকে চারটি পেট্রোল বোমা জব্দ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D