২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
হবিগঞ্জের মাধবপুরে চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) লোকজনের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ডাকাতি ঘটনা ঘটে।
বুধবার (১৩ ডিসেম্বর) মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগানের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুল ইসলাম ও তার পরিবারের কয়েকজন সদস্য গাড়িযোগে বাংলোয় ফিরছিলেন। পথে বাগানের ভেতরের রাস্তায় অস্ত্রধারী ডাকাতরা গাড়িটি থামিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইলফোন লুটে নেয়।
একই স্থানে ডাকাতদের কবলে পড়েন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ আরও ১০-১২ জন লোক।
ঘটনার পর থেকে ডিজিএম এমদাদুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর ব্যবহৃত মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানান, ডাকাতরা ধারাবাহিকভাবে কয়েকটি গাড়ি আটক করে যাত্রীদের বেঁধে রাখে। সবার মালামাল লুটে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকার শুনে বাঁধা থাকা অবস্থায় ডাকাতির শিকার কয়েকজনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়েছে স্থানীয়রা।
এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছি। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D