সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট’র এমপি প্রার্থী আশরাফী প্রার্থীতা ফিরে পেয়েছেন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট’র এমপি প্রার্থী আশরাফী প্রার্থীতা ফিরে পেয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকের প্রার্থী এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী প্রার্থিতা ফিরে পেয়েছেন। তৃতীয় দিনের শুনানির প্রথম ভাগে প্রার্থিতা ফিরে পেয়েছে ৩৬ জন। এর মধ্যে সিলেট-৩ আসনের প্রার্থী এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীও রয়েছেন।

যাদের আবেদন মঞ্জুর হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা থাকল না।
দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর চলা শুনানির তৃতীয় দিন প্রথম ভাগে আরো ৩৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত ৬০টি আপিল আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে বাতিল হয়েছে ২১ জনের মনোনয়নপত্র। আর স্থগিত রাখা হয়েছে তিনটি।
সকাল ১০টায় ঢাকায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুরু হয় তৃতীয় দিনের শুনানি। অন্য চার কমিশনারও উপস্থিত ছিলেন।
প্রার্থিতা ফিরে পেয়ে সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকের প্রার্থী এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন এবং আনন্দে কেঁদে ফেলেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসানের হাতে এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী মনোনয়নপত্র জমা দেন। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট