২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
সুনামগঞ্জের দোয়ারাবাজারের উত্তর শ্রীপুর সীমান্ত থেকে পাচারকালে দুই শিশুকে উদ্ধার করেছেন স্থানীয় জনতা। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই শিশু হচ্ছে ছাতক উপজেলার লাফার্জ এলাকা সংলগ্ন লেবার পাড়ার আব্দুল করিমের পুত্র নাসির উদ্দিন (৯) ও একই গ্রামের মমশর আলীর পুত্র হাবিবুর রহমান (১০)।
বুধবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় পাচারকারীকে আটক করলেও তাকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার উত্তর শ্রীপুরের মেম্বার আশিক আলী জানান, নাসির ও হাবিবকে স্থানীয় লোকজন সন্ধ্যায় কান্নাকাটি করতে দেখেন। এ সময় জিজ্ঞেস করলে তারা জানায় ভাঙ্গাড়ি ব্যবসায়ী সফিক মিয়া তাদের ঠেলা গাড়ি ঠেলার জন্য তাদের আসতে বলে। সে ভারত সুন্দর সুন্দর এলাকা দেখানোর লোভ দেখিয়ে নিয়ে আসে। রাত হয়ে গেলেও তাদের বাড়ি যেতে দিচ্ছিলো না। হঠাৎ এক রিক্সা চালকের দৃষ্টি পড়লে বিষয়টি ধরা পড়ে। ভাঙ্গাড়ি ব্যবসায়ী সফিক মিয়া দেয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আব্দুল গফুরের পুত্র। খবর পেয়ে মেম্বার আশিক আলী শিশু দুটিকে উদ্ধার করে নরসিংপুর ইউনিয়ন অফিসে নিয়ে আসেন। এরপর ইউনিয়ন চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ শিশু দুটির বাবা মাকে খবর দিয়ে এনে শিশুদের তাদের হাতে তুলে দেন।
অন্যদিকে পাচারকারী অভিযুক্ত সফিককে উত্তম মধ্যম দিয়ে তার এক স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়। সন্তান দুটিকে বাবা মার কাছে হস্তান্তর কালে ছাতক লাফার্জ এরিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার শামসুল উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D