২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। আলেম-উলামারা গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সাথে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা করেন।
গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার গণভবনে খেলাফত রব্বানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি ফয়জুল হক জালালাবাদী, নেজামে ইসলামী পার্টির সভাপতি মাওলানা আনোয়ারুল হক, খেলাফতে রাব্বানী বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোঃ মুতিউর রাহমান চৌধুরী, সেক্রেটারী হাফিজ মইনুল ইসলাম, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের সেক্রেটারী মাওলানা নওফল আহমদ।
এর আগে ইসলামপন্থী ৯টি দলের নেতারা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় আড়াই ঘণ্টার বেশি সময় ধরে এই বৈঠক হয়।
যেসব রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, সেই দলগুলো হচ্ছে ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৈঠকে বিভিন্ন দলের ১৪ জন নেতা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন আতাউল্লাহ হাফেজ্জী, সৈয়দ সাইফুদ্দীন আহমদ, আবুল হাসনাত আমিনী, মোহাম্মদ ফয়জুল্লাহ, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, মিসবাহুর রহমান চৌধুরী, সাবেক এমপি মাওলানা এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, আলম নূরী, আবুল খায়ের।
পরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সমর্থকগণ অপ্রচার চালিয়ে যাচ্ছেন, তারা বলছেন হুছামুদ্দীন ছাড়া কেউ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেননি। এমন প্রচারণার মাধ্যমে হুছামুদ্দীনকে অনেক বড়মাপে নেতা বলে সমর্থকরা জনগণকে বুঝাচ্ছেন।
প্রকৃত পক্ষে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন ইসলামিক দলের নেতারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D