২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা ৬ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের ১১২ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসময় একটি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার উজান ফতেহপুর গ্রামের মনতাজ আহমদের ছেলে মো. রোমান আহমদ (২৬) ও জৈন্তাপুর উপজেলার হেমু মাইজপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট থেকে এসব অবৈধ চিনি জব্দ করে।
পরে আসামিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D