২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
সিলেটের মেজরটিলায় বিদেশ যেতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন মাহমুদ হোসেন বেলাল (২৬) নামে এক যুবক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেট মহানগরীর মেজরটিলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদ হোসেন বেলাল শাহপরান থানাধীন মেজরটিলা নুরপুর এলাকার মৃত আব্দুল মতলিব এর ছেলে।
জানা যায়, উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ মাল্টায় যেতে ভিসা প্রসেসিং করেন তিনি। সম্প্রতি মাল্টার ভিসা রিফিউজ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার দুপুর ১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শাহপরান (রহ:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D