২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উলুকান্তি এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হন। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তারা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন বলে জানা যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D