৯ম দফা অবরোধের শেষ দিনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

৯ম দফা অবরোধের শেষ দিনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ৯ম দফা অবরোধের ২য় দিন সোমবার সন্ধ্যা রাতে নগরীর নয়াসড়ক- চৌহাট্রা সড়কে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মশাল মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের ও যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ সহ নেতৃবৃন্দ।

মশাল মিছিল থেকে অবিলম্বে অবৈধ তফসিল বাতিল, শেখ হাসিনার পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করে শ্লোগান দেওয়া হয়।