তাহিরপুরে হতদরিদ্রদের মাঝে ভেড়া বিতরণ

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

তাহিরপুরে হতদরিদ্রদের মাঝে ভেড়া বিতরণ

তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হতদরিদ্র পরিবারের মধ্যে আমাল ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রতি ২টি ভেড়া ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪০টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, আমাল ফাউন্ডেশনের অপারেশন ম্যানেজার কাজী নাসির, সার্বিক সহযোগিতায় মসিউর রহমান, বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুহেব আহমদ প্রমুখ।