২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দ্বিতীয় দিনে সিলেট নগর ও ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় আব্দুল সামাদ নামে নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২০ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমার তেলিবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট জেলা ছাত্রদলের পিকেটিংয়ের সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, হরতালের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বির নেতৃত্বে ঢাকা-সিলেট মহসড়কের বিভিন্ন স্থানে পিকেটিংয়ে নামে ছাত্রদল। এক পর্যায়ে তেলিবাজার এলাকায় পিকেটিংয়ের সময় ছাত্রদল নেতা আব্দুস সামাদকে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, পিকেটিংয়ের সময় একজনকে আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D