২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩
সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ফখরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের আজির উদ্দিনের ছেলে।
দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের চাচা সাহাব উদ্দিন মেম্বার বলেন, আমার ভাতিজা সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে দুই বছর ধরে কর্মরত ছিলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরের একটি রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D