২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবক জমির আলীর (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ নবেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের খেয়াঘাট এলাকার কুশিয়ারা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জমির আলী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইল উত্তর কুসরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার দুপুর ১ টার দিকে জমির আলী পার্শ্ববর্তী উপজেলার পাইলগাঁও গ্রামের এক আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য বের হয় পশ্চিম জালালপুর গ্রামের কুশিয়ারা নদীর খেয়াঘাটে আসেন।
খেয়ানৌকার মাঝি রোমান মিয়া জানান, জমির আলী পাইলগাঁও গ্রামের যাওয়ার জন্য ঘাটে আসলে, তাকে আরো যাত্রী হলে নৌকা ছাড়ার কথা বলি। এ সময় সে সাঁতার কাটার জন্য কুশিয়ারা নদীতে নামেন। কিছু সময় পরে প্রায় ৩০ গজ দূরে গেলে সে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদলের টিম লিডার জামানের নেতৃত্ব গতকাল বুধবার সকাল ৮টায় কুশিয়ারা নদীতে উদ্ধার অভিযানে নামেন। দুই ঘন্টা অভিযান পরিচালনা করে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্ত জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D