২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩
সিকৃবি সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত শোকবার্তায় সিকৃবি ভাইস-চ্যান্সেলর বলেন, প্রফেসর ইমদাদুল হক দেশের একজন প্রতিথযশা শিক্ষাবিদ ও ন্যায়পরায়ন ব্যক্তি ছিলেন। তাঁর প্রয়ানে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো।
প্রফেসর ড. ইমদাদুল হক-কে দক্ষ প্রশাসক হিসেবে উল্লেখ করে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, তিনি শক্ত হাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইমদাদুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি বেশ কিছু দিন ধরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রফেসর ড. ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ভাইস-চ্যান্সেলর হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বর্পূণ পদে দায়িত্ব পালন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D