২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও খালের ওপর নির্মিত একটি সেতু ট্রাক্টর সহ ভেঙ্গে পড়েছে।
রোববার (১২ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। এতে কয়েকটি গ্রামের খাল পারাপারের একমাত্র সেতুটি ভেঙ্গে পড়ায় গ্রামবাসীরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর পূর্বে নোয়াগাঁও খালের ওপর ছোট একটি সেতু নির্মাণ করা হয়েছিল। এ সেতু দিয়ে কালিকাপুর, রতনপুর ও নোয়াগাঁও গ্রামের লোকজন যাতায়াত করত।
কালিকাপুর গ্রামের নাসির মিয়া জানান, সেতুটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন এটি ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর দূর্ভোগ শুরু হয়েছে। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণ করার জন্য স্থানীয় লোকজন সরকারের নিকট জোর দাবি করছেন। মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, হঠাৎ রবিবার দুপুরে সেতুটি ভেঙ্গে পড়ার খবর শুনছি। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রস্তাব পাঠানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D