এডভোকেট সামসুজ্জামানের মা ও সাংবাদিক মঈন উদ্দিনের মায়ের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক প্রকাশ

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

এডভোকেট সামসুজ্জামানের মা ও সাংবাদিক মঈন উদ্দিনের মায়ের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক প্রকাশ

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট এক বিবৃতিতে দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি-প্রকাশক এডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মাতা ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য, বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দিনের মমতাময়ী মাতা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা দ্বয়ের রূহের মাগফেরতা কামনা করে মহান আল্লাহতালার দরবারে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দানের জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবার দ্বয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি