২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩
ভূমিখেকো ও সুদখোর জহুর আলী ও তার স্ত্রী স্বপ্না বেগম গংদের অবৈধ দখলদারিত্ব ও উগ্র কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জ শহরের উত্তর ষোলঘর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল মান্নান। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংকের (অবসরপ্রাপ্ত) প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মো. আব্দুল মান্নান জানান, বিগত ২০০০ সালের ১২ জানুয়ারি শহরতলীর মাইজবাড়ি বদিপুর গ্রামের আব্দুল আজিজ নিজগাঁও মৌজায় ধোপাখালী এলাকায় ৩ শতাংশ বাড়ি রকম ভূমি বিক্রি করেন। এই ভূমি দলিলমূলে ক্রয় করেন তার স্ত্রী খাদিজা বেগম। এই ভূমির ফাইনাল পর্চা তার স্ত্রীর নামে লিপিবদ্ধ হয়েছে। এই ৩ শতক ভূমিতে দালান কোটা নির্মাণ করে দীর্ঘ ২৩ বছর যাবত বসবাস করছেন তিনি।
পরবর্তীতে তার দালান ঘরের উত্তর পার্শ্বে আব্দুল আজিজের মৃত্যুর পর তার ওয়ারিশানদের কাছ থেকে আরও ২ শতক ভূমি ক্রয় করে মাটি ভরাট করেন এবং বৃক্ষ রোপন করেন।
তিনি জানান, তার বসতভূমির পাশের বাসিন্দা ভূমিখেকো ও সুদখোর জহুর আলী তার স্ত্রী স্বপ্না বেগম গংদের অনৈতিক, উগ্র কার্যকলাপ ও প্রাণনাশের হুমকিতে তার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। জীবনের নিরাপত্তার জন্য এবং সুষ্ঠু বিচার পেতে সদর মডেল থানায় ও আদালতে একাধিক অভিযোগ দায়ের করেন।
আব্দুল মান্নান জানান, জহুর আলী একই মৌজায় মোঃ আব্দুল আজিজের নিকট হইতে বিগত ১০/০৩/২০১০ ইং তারিখে ১০৪৫/১০ নং দলিলমূলে তাহার স্ত্রী স্বপ্না বেগমের নামে আর.এস. ৬৭নং দাগে ২শতক ভূমি ক্রয় করেন। পরবর্তীতে বিগত ০৫/০৬/২০১২ ইং তারিখে ১১৪৮নং বায়নাপত্র অঙ্গীকারনামার মাধ্যমে আরো ১ শতক ভূমি ক্রয় করেন এবং বিভিন্ন কৌশলে সেটেলমেন্ট অফিস থেকে মোট ৩ শতক ভূমি স্বপ্না বেগমের নামে কিভাবে আরএস ৬৭ নং দাগ থেকে আরএস ২৭ নং দাগে রেকর্ড করেন যাহা বোধগম্য নয়। এছাড়া সরকারি খাস খতিয়ানে জবরদস্ত দখল করে ২টি ঘর নির্মাণ করেন জহুর আলী।
আব্দুল মান্নান আরও জানান, অন্যায়ভাবে আমার ২৭ নং দাগে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা করে আসছেন জহুর আলী। ইতোমধ্যে তিনি আমার ভূমির উপরে থাকা বৃক্ষ কেটে নিয়েছেন এবং আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। আমার জানমালের নিরাপত্তা চেয়ে আমি আইনের আশ্রয় গ্রহণ করেছি। যে কোন সময় উল্লেখিত ব্যক্তি আমাকে কিংবা আমার পরিবারকে আক্রমণ এবং আমার জায়গা সম্পত্তি জোর দখল করে নিতে পারে। তাই আমার পরিবারবর্গের শান্তি ও নিরাপত্তার আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D