২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩
নির্বাচনে না এসে কোন দল ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থ্যা গ্রহন করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী শনিবার (১১ নভেম্বর) সকালে হবিগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত শহরের পৌর শ্মশানঘাট এলাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, দেশের জনগনের স্বার্থে রাষ্ট্রকে তার লক্ষ্যমাত্রায় পৌছিয়ে দেয়ার জন্য নির্বাচন অপরিহার্য। সাংবিধানিক বাধ্যকতা থাকার কারনে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহনের জন্য সকল রাজনৈতিক দলের স্বাধীনতা আছে। নির্বাচন কমিশন সকল দলকে আহবান জানিয়েছেন। কোন দল যদি অংশ গ্রহন না করে অন্যরকম ধ্বংসাত্মক করার চেষ্টা করে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে’।
মন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ এবং বিদ্যুতের উন্নয়ন নিয়ে কোন চিন্তা করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে। বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এর আগে মন্ত্রী পৌর পানি লৌহ দূরীকরণ প্রকল্প ও জেলা পরিষদ ডাক বাংলোর উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D