২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
তৈরি পোশাকশিল্প যখন আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন ক্যাটাগরিতের উন্নয়নের শিখরে, ঠিক তখনই বাংলাদেশের পোশাকশিল্পে সম্প্রতি চরম অস্থিরতা ও পোশাক শ্রমিকদের অসন্তোষের বিষয়ে গোয়েন্দা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও ব্যর্থতার তীব্র নিন্দা জ্ঞাপন করে মকসুদ হোসেন বলেন, পোশক শিল্পের মালিকরা সরকারি প্রণোদনা সহ সুযোগ সুবিধার দিক থেকেও সবচেয়ে বেশি এগিয়ে। এ শিল্প কারখানাকে যারা এগিয়ে নিচ্ছেন সেই সমস্ত শ্রমিকদের সমস্যা আজ অনুদাবনের সময় এসেছে। সচেতন মহল মনে করেন, মূল্যস্ফীতি, অসহনীয় নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজারের কারণেই পোশকশিল্পে শ্রমিকদের এই চরম অসন্তোষ।আইন-শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে গুলি বর্ষণে নারী শ্রমিক আঞ্জুয়ারা খাতুন নিহতের ঘটনায় দেশবাসী মর্মাহত।
অপরদিকে গণমাধ্যমে প্রকাশিত সোহরওয়ার্দী সহ ৮৪টি সরকারি হাসপাতালে ৩,৩৩১টি যন্ত্রপাতি অচল হওয়ার সংবাদে দেশের মানুষ বড়ই উদ্বিগ্ন। হাসপাতালে চাহিদা নেই, প্রশিক্ষিত লোকবল নেই, তারপরও যন্ত্রপাতি কিনে হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্নীতি ও অব্যবস্থাপনা, অদরকারী অবকাঠামো নির্মাণ সহ স্বাস্থ্য খাতের নানা অনিয়ম দিনের পর দিন গণমাধ্যমের শিরোনাম হলেও এ খাতের কর্তা ব্যক্তিদের তাতে কোন হেলদোল দেখা যায় না। বিতর্কিত স্বাস্থ্য ঠিকদার মিঠু আজও গ্রেফতার হয়নি।
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সিংহভাগই গরীব জনগোষ্ঠী। সরকারি হাসপাতালে যন্ত্রপাতি অচল হয়ে যাওয়ায় তাদেরকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে এসব পরীক্ষা করতে হচ্ছে। ফলে বাড়তি ব্যয়ের বুঝা তাদের কাঁধে নিতে হচ্ছে। এমনিতে দেশে চিকিৎসা ক্ষেত্রে রোগির পকেট থেকে ব্যয়ের পরিমাণ বাড়ছে। উন্নত বিশ্বে ব্যক্তিগত স্বাস্থ্য সেবা খরচ কম হলেও বাংলাদেশে দ্বিগুণের চাইতে দিগুণ।
তিনি বলেন, সরকার দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তির ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা ঈর্ষণিয়। জনগণের দাবী এখন একটাই উচ্চ পর্যায়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও বাজার নিয়ন্ত্রণে ডাইরেক্ট এ্যাকশন দেশবাসী দেখতে চায়। সাফকথা, পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বাস্তব সম্মত ন্যূনতম মজুরি প্রদান ও হাসপাতালের অচল যন্ত্রগুলো দ্রুত সচল করার তিনি জোর দাবী জানান।
আগামী ১৮ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণঅনশন কর্মসূচির সমর্থনে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের উদ্যোগে ৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুব ফোরামের সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদ রিকন তালুকদার লিকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, অর্থ সম্পাদক বিজয় চন্দ্রনাথ বিপ্লব, সহ অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, রতন তালুকদার প্রমুখ।
সভায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আরাফাত রহমান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগদান করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D