২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াত হরতাল এবং এর তার পর থেকে অবরোধে আগুনসন্ত্রাস, সহিংসতা ও ভাঙচুর করায় সিলেটে ১৭ টি মামলা হয়েছে। এসব মামলয় বিএনপি-জামায়াতের ৩৮৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞতনামা আসামি করা হয়েছে আরও ৬৬০ থেকে ৮১২ জনকে। এসব আমলায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার হয়েছে। যাদের মধ্যে এজাহারভূক্ত ২১ জন এবং অজ্ঞাত ২৯ জন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নাশকতা ও সহিংসতার অভিযোগে এসব মামলা করা হয়। এই সময়ে সহিংসতায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সিলেটে হরতাল ও অবরোধ চলাকালে সিলেট মহানগর এলাকায় ৩ টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৭ টি গাড়ি ভাঙচুর করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D