২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ সফল করার লক্ষ্যে মঙ্গলবার সিলেট মহানগরীতে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মশাল মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D