২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে আলাবামার একটি নাইটক্লাবে গোলাগুলিতে হতাহতের এই ঘটনা ঘটে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সেই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি চালানো হয়। নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয়।
সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা দিনে দিনে আরও সাধারণ বিষয় হয়ে উঠছে এবং মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ যুক্তরাষ্ট্রে একটি ক্রমবর্ধমান উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D