শেখ হাসিনা হত্যাপ্রচেষ্টা মামলার আসামীর জামিন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭

শেখ হাসিনা হত্যাপ্রচেষ্টা মামলার আসামীর জামিন

১১ জানুয়ারি ২০১৭, বুধবার : তৎকালীন বিরোধীদলীয় নেত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলার আসামী জঙ্গি আবু ওবায়দা ওরফে হারুন জামিন পেয়েছেন সিলেটের বিশেষ দায়রা জজ আদালত থেকে ।
বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) এর বিচারক মোঃ মাহফুজুর রহমান ভূঞা তার জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমদ।
বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। জঙ্গি ওবায়দার কাগজপত্র বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে কারা কতৃপক্ষ জানিয়েছে।
২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে নগরীর ফাজিল চিশতের একটি বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই জঙ্গী মারা যায়। হরকাতুল জিহাদের জঙ্গিরা  জনসভায় বোমা মেরে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি। এ ব্যাপারে কোতয়ালী থানার তৎকালীন ওসি বাদী হয়ে একটি মামলা করেন। মামলার মোট ছয় আসামির মধ্যে মুফতি হান্নান ও আবু সাঈদ কারাগারে রয়েছেন। আবু উবায়দা, মাসুদ আহমদ শাকিলসহ অন্যরা জামিনে আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট