২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
ফেঞ্চুগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭। গত ৯ জানুয়ারী সোমবার বিকাল পৌঁণে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, সহকারী কমিশনার (ভ‚মি) আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিয়া খালেদ, উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দিন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান আশরাফ বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি কাঞ্চন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তপন কুমার পাল প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খাতুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগান নিয়ে শুরু হওয়া মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা স্টলসহ ৩০টি স্টল অংশ নিচ্ছে। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।
এদিকে, মেলা উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। উৎসব মুখর পরিবেশে এ মেলা চলছে। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D