২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রায় দু’মাস ‘বিরতি’ দিয়ে আজ সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনালের মুখোমুখি হয় গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল ও বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। টানটান উত্তেজনা আর প্রাণপণ চেষ্টায় ট্রাইবেকারে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় বিশ্বনাথ।
টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে খেলার প্রথমার্ধ্বে একটি গোল করে গোলাপগঞ্জ। প্রথমে পিছিয়ে পড়েও খেলায় দ্বিতিয়ার্ধ্বে পাল্টা গোল করে সমতা আনতে সক্ষম হয় বিশ্বনাথ। আর শেষ পর্যন্ত বিজয়ী হয়েই মাঠ ছাড়ে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্বনাথ ফুটবল দল।
সিলেট জেলা স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে প্রচুর দর্শক সমাগম ঘটেছে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে কয়েক হাজার ফুটবল প্রেমী উপস্থিত হন স্টেডিয়ামে।
গত বছরের ২৫ অক্টোবর শুরু হয়েছিল জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। সিলেটের ১৩টি উপজেলা টুর্নামেন্টে অংশ নেয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, সিলেটের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর টুর্ণামেন্টের ফাইনাল হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। প্রায় দু’মাস পরে আজ সোমবার টুর্ণামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ দিন ফাইনাল ‘স্থগিত’ থাকায় মধ্যখানে ফাইনালিস্ট দু’দল গোলাপগঞ্জ ও বিশ্বনাথ নিজেদের অনুশীলন বন্ধ করে দিয়েছিল। তবে গত সপ্তাহ খানেক থেকে আবারো দল দু’টি অনুশীলন শুরু করে। উভয় দল ফাইনাল খেলার জন্য শারীরিক ও মানষিকভাবে প্রস্তুত রয়েছে। ফাইনাল খেলার মঞ্চে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নিজেদের সেরা দলটা নিয়েই মাঠে নামে গোলাপগঞ্জ-বিশ্বনাথ। আর এজন্য গত ক’দিন থেকে কঠোর অনুশীলন করেছিল দলগুলো।
বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা গেছে, সোমবার জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্য উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছিলো। এ খেলা উপভোগ করতে বিশ্বনাথের কয়েক হাজার লোকজনের সমাগম ঘটে সিলেট স্টেডিয়ামে।
গত ৫ নভেম্বর আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল সম্পন্ন হয়। দ্বিতীয় সেমিফাইনালে জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে বিশ্বনাথ।
গ্রুপ পর্বে বিশ্বনাথ গোয়াইনঘাট উপজেলাকে, কোয়ার্টার ফাইনালে জৈন্তাপুর উপজেলা দলকে, সেমিফাইনালে সিলেট সদরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
গত ৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে সিলেট সদরকে হারিয়ে উপজেলা কাপের ফাইনালের টিকেট কাটে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
গোলাপগঞ্জ দলের কোচ সৈয়দ নুরী জাহান রাহেল বলেন, আমরা সেরা দলটাই মাঠে নামিয়েছিলাম। চ্যাম্পিয়ন হওয়ার সর্বাত্বক চেষ্টাই আমাদের ছিল।
বিশ্বনাথ দলের অধিনায়ক জুয়েল বলেন, জয়ের জন্যই আমরা মাঠে নামেছিলাম। চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই সিলেট থেকে ফিরতে চেয়েছিলাম, সেটাই হচ্ছে।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান বলেন, আমরা আশাবাদি এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,সামাজিক সংগঠন, ফুটবলপ্রেমীরা খেলা উপভোগ করতে স্টেডিয়ামে আসেন। আমাদের ধারনা অনুযায়ী কয়েক হাজার মানুষ স্টেডিয়ামে খেলা উপভোগ করতে এসেছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D